শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল পরিদর্শন করেছে সেনাবাহিনী প্রধান

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 08:29 রাত • 733 বার পঠিত
ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল পরিদর্শন করেছে সেনাবাহিনী প্রধান

চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান।

মঙ্গলবার তিনি নগরের টাউন হল মোড় এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ড এর দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় কোভিড-১৯ বিস্তার রোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।