শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

ম্যাচ হেরে যা বললেন সাকিব

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2022, 08:26 রাত • 571 বার পঠিত
ম্যাচ হেরে যা বললেন সাকিব

লিটন দাসের ঝড়ো শুরু আর নুরুল হাসান সোহানের আপ্রাণ চেষ্টার পরেও জিততে পারেনি বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। আবারো তীরে এসে তরী ডুবেছে টাইগারদের। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব মানছেন, এটি একটি দুর্দান্ত খেলা ছিল। 

সাকিব বলেন, আমরা যখন ভারতের বিপক্ষে খেলি, তখন আমরা প্রায় চলে এসেছি কিন্তু আমরা লাইন শেষ করি না। উভয় দলই এটি উপভোগ করেছে। এটি একটি দুর্দান্ত খেলা ছিল এবং আমরা এটাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত কাউকে জিততে হয়, আবার কাউকে হারতে হয়।

আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। ব্যাট হাতে ২৭ বলে ৬০ রান করেন এই ওপেনার। যে কারণে ম্যাচ হারলেও লিটন পেলেন অধিনায়কের ভূয়সী প্রশংসা।

সাকিবের ভাষায়, সে (লিটন দাস) আমাদের সেরা ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের অনেক গতি দিয়েছে এবং আমাদের বিশ্বাস দিয়েছে যে আমরা এখানে শর্ট বাউন্ডারি দিয়ে তাড়া করতে পারি।

ইনফর্ম বোলার তাসকিনকে টানা চার ওভার করানোর কারণ সম্পর্কে সাকিব বলেন , ভারতের শীর্ষ চারের দিকে তাকালে দেখা যাবে, তারা খুবই বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল তাদের টপ চারের উইকেট তুলে নেয়ার। সেজন্যই আমরা তাসকিনকে টানা বোলিং করিয়েছি। দুর্ভাগ্যবশত সে উইকেট নিতে পারেনি।

বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য সামনের ম্যাচ। সাকিব বলেন, এই বিশ্বকাপে আমরা খুব রিল্যাক্স হয়েছি এবং ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলছি না। আমাদের আরো একটি ম্যাচ বাকি আছে এবং আমরা তাতে মনোনিবেশ করতে চাই।