ময়মনসিংহে উজ্জ্বল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 জুন 2022, 02:33 দুপুর
•
268 বার পঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় মো. উজ্জ্বল মিয়া নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ছিল আলোচিত। ৯ বছর আগের ঘটনা। জমি নিয়ে বিরোধের জেরে খুন হন তিনি। আজ সেই হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড পেয়েছেন নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ। এর পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজা পেয়েছেন মরম, মহিম, কারিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন। এর পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
আজ মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ মামলার রায় ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী খালাস পেয়েছেন। আরেক আসামি রশিদ মামলার বিচার চলাকালে মারা গেছেন।