শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজির তিন যাত্রী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 21 ডিসেম্বর 2020, 12:03 রাত • 224 বার পঠিত
ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজির তিন যাত্রী নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। বেলতলী এলাকায় বালু বোঝাই ট্রাকচাপায় অটোরিকশাটি পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। যাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে। নিহতরা সবাই পুরুষ।

গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।