শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহ : ইসলামি বইমেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী

মোহাম্মদ খাইরুল আমিন • 08 অক্টোবর 2022, 05:13 বিকাল • 660 বার পঠিত
ময়মনসিংহ : ইসলামি বইমেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী

 ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে মাহে রবিউল আউয়াল উপলক্ষে শুরু হয়েছে ৯ দিনের ইসলামি বইমেলা।

জানা যায় ছুটির দিন শুক্রবার এ মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে এসে নিজেদের পছন্দের বই কিনছেন ক্রেতারা। আবার কেউ কেউ দেখছেন কিংবা পড়ছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করে সীরাতকেন্দ্র। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ মেলা। এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

নগরীর টাউন হল প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। তবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যার নাম ‘নারীপ্রহর’।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, মাকতাবাতুল আজহার, মাকতাবাতুল ইসলাম, রাহনুমা প্রকাশনী, মদিনা পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসানসহ দেশের প্রথম সারির প্রায় অর্ধশত প্রকাশনীর স্টল রয়েছে এ মেলায়। স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও সব ঘরানার পাঠকদের নিজেদের পছন্দের বই বেছে নিতে পারবেন। থাকবে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় রচিত বই।

সীরাতকেন্দ্রের পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ বলেন, ২০০৭ সাল থেকে ময়মনসিংহে ইসলামি বই মেলার আয়োজনটি করে আসছি আমরা। নিজের মেধা ও শ্রম ব্যয় করে একটি বই রচনা করেন একজন লেখক। আর প্রকাশকরা নিজ নিজ অর্থ খরচ করে তা প্রকাশ করেন। লেখক-প্রকাশকের এ সমন্বিত প্রচেষ্টাকে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এ প্রয়াস।