শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ময়মনসিংহ গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2021, 10:24 দুপুর • 329 বার পঠিত
ময়মনসিংহ গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

 ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা যান।

 মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৬৪ জনের মৃত্যু হয়েছে।  
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫২টি নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।