শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মূল্যস্ফীতি বেড়েছে তবে বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই : বিশ্বব্যাংক

মোহাম্মদ খাইরুল আমিন • 19 আগস্ট 2022, 10:45 দুপুর • 330 বার পঠিত
মূল্যস্ফীতি বেড়েছে তবে বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই : বিশ্বব্যাংক

মূল্যস্ফীতি প্রায় সব দেশে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পড়েছে সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে। বিশ্বব্যাংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে। তারা জানায়, বাংলাদেশে গত জুলাই পর্যন্ত খাদ্যঘাটতি হয়নি। 

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলংকায় খাদ্য মূল্যস্ফীতি ৮০ শতাংশ, পাকিস্তানে ২৬ শতাংশ ও বাংলাদেশে ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তার উদ্বেগ মোকাবিলায় চাল আমদানিতে শুল্ক কমিয়েছে। এ ছাড়া কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছে, সারে ভর্তুকি বৃদ্ধির পাশাপাশি রফতানিকারকদের নগদ প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরকার।