শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2021, 04:11 দুপুর • 76 বার পঠিত
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বিধি-নিষেধ শিথিলের দ্বিতীয় দিনেও আজ শুক্রবার সকাল হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে প্রচুর যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছে।

এদিকে আবার , গণপরিবহন  ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়াতে ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে অন্তত ছয়শ' গাড়ি ও পণ্যবাহী ট্রাক।
 অন্য দিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদি কমে এসেছে। তবে লঞ্চগুলোতে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলাচল করছে। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি ও ৮২টি লঞ্চ সচল রয়েছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, 'ঈদকে কেন্দ্র করে মানুষের চাপ রয়েছে। নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।
এবিষয়ে বিআইডাব্লিউটিস শিমুলিয়াঘাটের সহকারি উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ৬শ' যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সকল যানবাহন পারাপার করা হবে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে গণপরিবহন ও প্রচুর ব্যাক্তিগত গাড়ি আসায় পণ্যবাহী ট্রাক পারপারে বেগ পেতে হচ্ছে।