মুম্বাইয়ে আবাসিক ভবনধসে ১১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2021, 09:56 সকাল
•
701 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবনধসে পাশের একটি বস্তির ওপর পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পাশের ওই ভবনটি।