শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুক্তিযুদ্ধ নিয়ে কর্নেল অলির বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করল হাইকোর্ট

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2020, 11:58 দুপুর • 221 বার পঠিত
মুক্তিযুদ্ধ নিয়ে কর্নেল অলির বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করল হাইকোর্ট

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বইটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করেছিলেন অলি।

এ ছাড়া অলির অন্য যেসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সেগুলোও নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত করতে বলেছেন আদালত।  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।