মুক্তি পেলেন দেশের দ্রুততম মানব
অনলাইন নিউজ পোর্টাল
•
07 ডিসেম্বর 2021, 05:07 বিকাল
•
313 বার পঠিত
টোকিও অলিম্পিকে অ্যাথলেট বাছাই নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনা করে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা থেকে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। তবে বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।
সোমবার ইসমাইলের প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীকে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে ফেডারেশন।
গত ২০ অক্টোবর বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়ে ইসমাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিলেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন। তারই প্রেক্ষিতে ফেডারেশন ৬ ডিসেম্বর ২০২১ থেকে তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।