মুখস্ত করার জন্য সিজদার আয়াত বারবার পড়লে কয়টি সিজদা ওয়াজিব হবে?
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 নভেম্বর 2022, 11:09 দুপুর
•
718 বার পঠিত
১৩১৬: প্রশ্ন
আমি একদিন গাড়িতে যেতে যেতে সিটে বসে একটি সিজদার আয়াত মুখস্ত করার জন্য বারবার পড়েছি। জানার বিষয় হল, আমার উপর কয়টি সিজদা ওয়াজিব হবে?
উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর একটি সিজদা ওয়াজিব।
-বাদায়েউস সানায়ে ১/৪৩৩, রদ্দুল মুহতার ২/১১৭, তাবয়ীনুল হাকায়েক ১/৫০৪, আননাহরুল ফায়েক ১/৩৪৩