মুহতামিম ও নায়েবে মুহতামিম নির্ধারণ হাটহাজারী মাদ্রাসা
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শূরার সদস্যদের সর্বসম্মতিক্রমে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সদরে মুহতামিম মনোনীত হয়েছেন , মুফতি খলিল আহমদ কাসেমী মুহতামিম নির্বাচিত হয়েছেন এবং নায়েবে মুহতামিম হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শোয়াইব জমিরী।
জানা যায়, জামিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা সুফি আজিজুর রহমান রহ. এর নাতি হলেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী , জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহ. এর নাতি হলেন মুফতি খলিল আহমদ কাসেমী এবং জামেয়ার প্রথম পৃষ্ঠপোষক আল্লামা জমিরুদ্দীন রহ. এর নাতি হলেন মাওলানা শোয়াইব জমিরী ।
প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন।