মুহাম্মাদ সাঃ ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত: আমির হোসেন আমু
অনলাইন নিউজ পোর্টাল
•
22 অক্টোবর 2021, 10:19 দুপুর
•
326 বার পঠিত
সর্বসমর্থিত সত্যবাদী বিশ্ব মানবতার সবচেয়ে প্রভাবশালী মানব, যার প্রতিটি কর্ম পদ্ধতির মধ্যে রয়েছে মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণ। জাগতিক কল্যাণ সম্পর্কিত তাঁর মহান বাণীগুলোর সামনে আজকের বিজ্ঞান মাথা নত করতে বাধ্য হয়েছে।
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আমির হোসেন আমু বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, আদর্শবান মহাপুরুষ। তাঁর আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে কোন হানাহানি বিশৃঙ্খলা, অনৈতিকতা জঙ্গীবাদের কোন স্থান নেই। গোটা পৃথিবীকে শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ তাঁর নূরকে প্রথম সৃষ্টি করে ছিলেন। যার ধর্ম সে পালন করবে, কোন মুসলনান অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দিতে পারে না।