শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 04:01 দুপুর • 298 বার পঠিত
মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুফিয়ান মো. নোমানের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. হাসানুজ্জামান আসামি মুফতি কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।