মতিঝিল বিভাগ থেকে নকল ওষুধসহ ব্যবসায়ী আটক
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 নভেম্বর 2022, 09:27 সকাল
•
369 বার পঠিত
গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ একজন পেশাদার ওষুধ ব্যবসায়ী আটক করেছে। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গত বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে আটক করা হয়েছে ।
এদিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, নকল ওষুধসহ একজন পেশাদার ওষুধ ব্যবসায়ী আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।