মসজিদুল আকসার প্রতি সমর্থন জানানো মুসলিমের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব
অনলাইন নিউজ পোর্টাল
•
19 জুলাই 2020, 06:29 বিকাল
•
177 বার পঠিত
বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের রেড লাইন বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এ জন্য পবিত্র এই স্থাপনার প্রতি সমর্থন জানানো বিশ্ব মুসলিমের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলবিরোধী এক প্রতিবাদ সমাবেশে দেয়া ভাষণে এ সব কথা বলেছেন হামাসের মুখপাত্র ফৌজি বারহুম।
দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদুল আকসার বাব-আর-রাহমাহ চত্বরে নামাজ আদায়ের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে ওই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে দেওয়া ভাষণে বারহুম বলেন, ফিলিস্তিনের চিরকালীন রাজধানী বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম। সুতরাং আমেরিকা ও দখলদার ইসরায়েল কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের যত চেষ্টাই করুক না কেন, তাতে এ বাস্তবতা মুছে ফেলা যাবে না।