শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মসজিদের পিলার ভাঙচুর,দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:08 দুপুর • 241 বার পঠিত
মসজিদের পিলার ভাঙচুর,দু’পক্ষের সংঘর্ষে  আহত ৮

ঝিনাইদহের  নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আজকে  বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

 দীর্ঘ দিন যাবত বড়ুরিয়া গ্রামে মুক্তার হোসেন জোয়ার্দ্দার ও মনোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মুক্তার হোসেন ও তার সমর্থকরা গ্রামে আলাদা মসজিদ নির্মান শুরু করলে তার বিরোধিতা করতে থাকে মনোয়ার বিশ্বাসের সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় আলাউদ্দিন মোল্যা, গোলাম মোস্তফা, জাফুরুল ইসলাম, হাসান উদ্দিন, নজরুল বিশ্বাস ও আলাউদ্দিনসহ ৮ ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসিন হোসেন জানান, সংঘর্ষের কথা তারা শুনেছেন তবে থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান।