শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মসজিদের জায়গায় মন্দির নির্মাণে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 06 আগস্ট 2020, 12:10 দুপুর • 914 বার পঠিত
মসজিদের জায়গায় মন্দির নির্মাণে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

শহীদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, পাঁচ শতাব্দী ধরে ভারতের অযোধ্যা শহরে বাবরি মসজিদের অবস্থান। মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ ভারতে হিন্দুত্ববাদীদের আগ্রাসনের পরিচয় বহন করে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলছেন, ভারতে মুসলিম ও সংখ্যালঘুদের উপাসনালয়গুলোতে হামলা করা হচ্ছে। মসজিদের স্থানে মন্দির নির্মাণ করা তথাকথিত ভারতীয় গণতন্ত্রের মুখে বদনামের দাগ ফেলছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বাবরি মসজিদ শাহাদাতের বেদনাদায়ক দৃশ্য বিশ্বজুড়ে মুসলমানদের মনে এখনও সতেজ। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে নিচ্ছে। অযোধ্যায় আজকের ঘটনাটি তারই প্রতিচ্ছবি।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী ইউপির অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।