শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মসজিদে হামলা চালিয়ে মুসল্লি হত্যাকারী ট্যারেন্টের রায় আজ

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 11:41 দুপুর • 728 বার পঠিত
মসজিদে হামলা চালিয়ে মুসল্লি হত্যাকারী ট্যারেন্টের রায় আজ

নিউজিল্যান্ডে দুটি মসজিদে জুমার সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যাকারী বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্টের রায় ঘোষণা হবে আজ। তাকে ইতিমধ্যে আদালতের রায়ের শুনানির জন্য ক্রাইস্টচার্চে নিয়ে আসা হয়েছে।সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছিল। এরপর একটি সাদা ভ্যানের পেছনে চড়িয়ে নিয়ে যাওয়া হয় এই উগ্রপন্থীকে।

৫১ মুসল্লিকে হত্যা, ৪১ জনকে হত্যাচেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের দোষ স্বীকার করেছে এই অস্ট্রেলীয় সন্ত্রাসী।

ক্রাইস্টচার্চের একটি আদালতে এই হত্যা মামলার শুনানি হবে। সেখানে হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন ও নিহতদের পরিবারের সদস্যরা তাদের বক্তব্য রাখবেন। রায় ঘোষণার আগে ব্রেন্টন ট্যারেন্টকেও জবানবন্দি দেয়ার সুযোগ দেয়া হবে।

নিউজিল্যান্ডে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। মুক্তির কোনো সম্ভাবনা না রেখেই বিচারক এমন রায় দিতে পারেন, যদিও দেশটিতে এমন রায় একেবারে বিরল।