শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মসজিদ ধসে ৭ মুসল্লির মৃত্যু নাইজেরিয়ায়

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 12 আগস্ট 2023, 12:22 দুপুর • 325 বার পঠিত
মসজিদ ধসে ৭ মুসল্লির মৃত্যু নাইজেরিয়ায়

 নাইজেরিয়াতে একটি মসজিদের ছাদের একাংশ ধসে অন্তত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের সময় ।

আলজাজিরার তথ্যমতে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে  উপস্থিত ছিলেন অসংখ্য মুসল্লি। শুরুতে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।