মৃত্যু শূন্য চট্টগ্রাম, নতুন শনাক্ত ৫
অনলাইন নিউজ পোর্টাল
•
18 ডিসেম্বর 2021, 10:11 দুপুর
•
939 বার পঠিত
দেশের সর্ববৃহৎ বিভাগ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো পাঁচজন। শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানান হয়েছে। নয়টি ল্যাবে মোট ১০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা চারজন একজন উপজেলার।