শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মৃত্যু নেই, শনাক্ত ৩৬

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2022, 04:59 দুপুর • 217 বার পঠিত
মৃত্যু নেই, শনাক্ত ৩৬

দেশে গত একদিনে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার নিচের দিকেই আছে। এই ২৪ ঘণ্টায় দেশে মোট নতুন রোগী শানক্তের সংখ্যা ৩৬।

আগের দিনও ঠিক ৩৬ জন নতুন রোগী ধরা পড়েছিল। এটা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। ২০২০ সালের ৬ এপ্রিল ৩৫ জন রোগী শনাক্ত হয়েছিল। এরপর দৈনিক শনাক্তের পরিমান আর নিচে নামেনি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের কোভিড শনাক্ত হয়।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল শুন্য দশমিক ৫২ শতাংশ। 

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৭৮৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।