শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মৃত পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

অনলাইন নিউজ পোর্টাল • 22 ডিসেম্বর 2020, 12:15 দুপুর • 322 বার পঠিত
মৃত পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
সম্মানিত পাঠক আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মৃত পিতা মাতার প্রতি সন্তানের ৭ দায়িত্ব ও কর্তব্য বিষয় নিয়ে।

অনেক ভাই বোন জানতে চেয়েছেন, মৃত পিতা মাতার
প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য কী কী ?
আপনি যদি আপনার মৃত পিতা মাতার প্রতি সওয়াব ও কল্যাণের ব্যবস্থা করেন তাহলে আপনার সন্তানও একদিন আপনার জন্য সওয়াব ও কল্যাণের ব্যবস্থা করবে।
তবে অনেকেই সঠিক আমল না জানার কারণে মৃত পিতা মাতার প্রতি সওয়াব প্রেরণের পরিবর্তে নিজেরা বিদআত ও কুসংস্কারের মধ্যে জড়িয়ে পড়েন। সুতরাং আজই জানতে হবে মৃত পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য কী? অর্থাৎ কী করলে আপনার মৃত পিতা মাতার কল্যাণ হবে? মৃত পিতা মাতার জন্য সন্তান যেসব কাজ করতে হবে সেগুলো ৭ টি। যেমন-
১. মৃত পিতা মাতার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দুআ করা।
২. তাদের জন্য সওয়াব ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করা।
৩. তাদের আত্মীয় স্বজন, সাথী সঙ্গী, বন্ধু বান্ধবদেরকে সন্মান করা।
৪. তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে সাহায্য করা।
৫. তাদের ঋণ পরিশোধ এবং আমানত আদায় করা।
৬. তারা জীবিত অবস্থায় কোন অসিয়ত করে থাকলে শরিয়ত সম্মতভাবে তা পূরণ করা।
৭. মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা। মহান আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুন। আমীন।
সূত্রঃ সহীহ মুসলিম, আবু দাউদ, বাইহাকী।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন