শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মৃত ব্যক্তির কবরে নাম,জন্ম ও মৃত্যুতারিখ ইত্যাদি লিখার মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2022, 02:05 দুপুর • 589 বার পঠিত
মৃত ব্যক্তির কবরে নাম,জন্ম ও মৃত্যুতারিখ ইত্যাদি লিখার মাসায়েল

১২৫৩: প্রশ্ন
কবরে এপিটাফ লাগানো অর্থাৎ মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যুতারিখ ইত্যাদি লিখে রাখাটা কতটুকু শরীয়ত সম্মত? জানিয়ে বাধিত করবেন।

উত্তর:
কবরের পাশে কোনো প্রকার ছন্দ, কবিতা, মৃতের প্রশংসা, অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা কুরআনের আয়াত, যিকির ইত্যাদি লিখে রাখা নিষিদ্ধ। তবে কবর চিহ্নিত করে রাখার প্রয়োজনে কবরের পাশে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ রয়েছে।

-মুসান্নাফ ইবনে আবি শায়বা ৭/৩৪২-৩৪৪, আল বাহরুর রায়েক ২/১৯৪, ফাতাওয়া তাতারখানিয়া ২/১৭০, রদ্দুল মুহতার ২/২৩৭