মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 মার্চ 2025, 04:35 দুপুর
•
153 বার পঠিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরারকে এই পদক প্রদান করা হবে তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
তিনি পোস্টে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক এবং মুক্ত চিন্তার প্রতিচ্ছবি আবরার ফাহাদ। তার মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তি তার আত্মত্যাগের মূল্যায়ন। আবরারের আদর্শ জাতিকে আলোকিত করে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। জাতি তাকে কখনো ভুলবে না।