শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মরণব্যাধি করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা ৩০ লাখ এর অধিক

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 10:09 দুপুর • 31 বার পঠিত
মরণব্যাধি করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা ৩০ লাখ এর অধিক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৪০৯ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৪০৯ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ৩৮২ জন।
রোববার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৭৫৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৩৩২ জন।