শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 09 সেপ্টেম্বর 2023, 11:29 দুপুর • 305 বার পঠিত
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬

আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত হয়েছে ২৯৬ জনের বেশি। 

দেশটির স্বরাষ্টমন্ত্রণালয় জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখা গেছে ৬.৮। এই ভয়াবহ ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহত হয়েছে ২৯৬ জনের বেশি এবং ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কেন্দ্রস্থলের দিকে ভূম্পিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্প উৎপত্তির কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। ভূসিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পেটির ফলে বেশিরভাগ প্রাণহানি হয়েছে পাহাড়ি এলাকার দিকে।