শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2022, 10:15 দুপুর • 226 বার পঠিত
মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের একটি চা বাগানে ছড়ার পানিতে ডুবে মারা গেছে দুই স্কুলছাত্রী। মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের কালা ছড়া থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহত দুজন হলো পাথরটিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০)। তারা মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই দুই শিশু গোসল করতে ধলই নদী সংলগ্ন কালা ছড়ায় যায়। সেখানে পানিতে নামার পর স্রোত তাদের টেনে নিয়ে যায়।

সন্ধ্যার দিকে ছড়া এলাকা থেকে এলাকাবাসী তাদের উদ্ধার করে। তাদের মিরতিংগা চা বাগান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার অনেক আগেই শিশুদুটি মারা গেছে।