শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মোটরসাইকেল নিয়ে র‍্যালি করায় ব্রাজিলের প্রেসিডেন্টের জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 09:21 সকাল • 777 বার পঠিত
মোটরসাইকেল নিয়ে র‍্যালি করায় ব্রাজিলের প্রেসিডেন্টের জরিমানা

বিশ্বের মদ্যে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে করোনা বিধি না মেনে মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এ কারণে প্রেসিডেন্ট, তার ছেলে ও একজন মন্ত্রীকে জারিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সাও পাওলো শহরে সরকারি নির্দেশ না মেনে বড় পরিসরে মোটরসাইকেল র‍্যালি বের করেন বলসোনারো।সেই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি। কেউ মাস্ক পরেও ছিল না। এ ধরনের আচারণকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন সাও পাওলোর গভর্নর। জোওয়াও ডোরিয়া মনে করেন, তার দেশের প্রেসিডেন্টের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সেখানকার গভর্নর ব্রাজিলের রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বেশ জনপ্রিয়।

তারপর জানা গেছে, প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে। ওই মিছিলে অন্তত ১২ হাজার মোটরসাইকেল অংশ নেয়।