শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেডডুবি, ৫ নাবিক নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল • 16 নভেম্বর 2021, 12:11 দুপুর • 743 বার পঠিত
মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেডডুবি, ৫ নাবিক নিখোঁজ

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট মোংলা বন্দরের পশুর নদে বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই একটি বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে  ঐ সময় পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন। আরো জানা যায় বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন এ তথ্য নিশ্চত করে বলেন । প্রায় সাড়ে ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ওই বাল্কহেডটি ডুবে যায়। এতে অন্তত পাঁচ নাবিক নিখোঁজ হয়।

 এদিকে নিখোঁজদের সন্ধানে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে বলে জানান ওই হারবার মাস্টার কমান্ডার।