শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে অন্তর্বর্তী সরকার ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 10:02 দুপুর • 517 বার পঠিত
মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে অন্তর্বর্তী সরকার ঘোষণা

আলহাজ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাষ্ট্রপ্রধান এবং তার প্রধান সহকারী মোল্লা আব্দুল গনি বারাদার ও মৌলভী আব্দুস সালাম হানাফিকে দ্বিতীয় সহাকারী করে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। পাঞ্জশির উপত্যকার মধ্যদিয়ে সমগ্র দেশ দখল করার পর তালেবান আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারের জন্য গুরুত্বপূর্ণ পদ ঘোষণা করেছে।
গতকাল কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ২২ সদস্যের নয়া অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা হাসান আখুন্দ। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারকে প্রথম ডেপুটি বা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং মৌলভী আব্দুস সালাম হানাফিকে রাষ্ট্র প্রধানের দ্বিতীয় ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফজেল আখুন্দকে আফগান সশস্ত্র বাহিনীর প্রধান মনোনীত করা হয়েছে এবং আন্দোলনের মরহুম প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা ইয়াকুব ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন। আফগান তালিবান শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।
অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় মৌলভী আমির খান মুত্তাকি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই তার ডেপুটি হবেন।