শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মোজাম্বিকের চিঙ্গায় কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2026, 04:54 দুপুর • 132 বার পঠিত
মোজাম্বিকের চিঙ্গায় কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

উত্তর মোজাম্বিক-এর নাম্পুলা প্রদেশ-এর চিঙ্গা জেলায় উদ্বোধন হলো একটি অত্যাধুনিক কেন্দ্রীয় মসজিদ, যা শুধু ইবাদতের স্থান নয়, বরং শিক্ষা-সংস্কৃতি, নৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতির এক বহুমাত্রিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। গ্রামীণ ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভোগা এই অঞ্চলে নতুন মসজিদটি স্থানীয় জনগণের জন্য আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি এমন এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে ধর্মীয় চর্চার পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিকাশ, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক ঐক্য জোরদার করা সম্ভব হবে।

প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষের দেশে মুসলিম জনসংখ্যা ১৮ শতাংশ থেকে ২৫ শতাংশ। যারা মূলত উত্তরাঞ্চলে বসবাস করে। এই প্রেক্ষাপটে নাম্পুলা প্রদেশ দীর্ঘদিন ধরেই মুসলিমদের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে চিঙ্গায় এই মসজিদ প্রতিষ্ঠা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং একটি কৌশলগত সামাজিক বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে। নাম্পুলায় অবস্থিত ইসলামিক কাউন্সিল অফ মোজাম্বিক-এর আঞ্চলিক প্রতিনিধি শেখ আব্দুল মজিদ আন্তোনিও উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি হবে ইলম-আকিদা, শিক্ষা-সংস্কৃতি ও নৈতিকতার কেন্দ্র। এর মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক আদর্শ সমাজ গঠনের স্বপ্ন দেখি।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজ উন্নয়নে ও স্থিতিশীলতা রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই মসজিদ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ইসলামিক কাউন্সিল অফ মোজাম্বিক এবং আফ্রিকান অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন-এর যৌথ উদ্যোগে। এর লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় ধর্মীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমকে শক্তিশালী করা। বিশেষজ্ঞদের মতে, পূর্ব আফ্রিকার উপকূলজুড়ে ইসলামের যে দীর্ঘ ইতিহাস আছে, এই উদ্যোগ তারই ধারাবাহিক প্রতিফলন। নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় সমাজে শিক্ষা বিস্তার, নৈতিক সংস্কার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।