শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 14 মে 2021, 09:33 রাত • 766 বার পঠিত
মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। গত ৬ মে রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর দীর্ঘ ১৬ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুস, পেট ও লিভার থেকে ধাতব বস্তু বের করা হয়। এরপর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ওই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা ইসলামি উগ্রবাদে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে, কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। 

গত ৬ মে রাজধানী মালেতে নিজের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মোহাম্মদ নাশিদকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণের ঘটনায় এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ। হামলায় জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেফতারে তল্লাশি চালানো হচ্ছে। নাশিদের ওপর চালানো হামলায় এক ব্রিটিশ নাগরিক ছাড়াও আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়।