শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মোদির শাসনামলে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 18 ডিসেম্বর 2021, 08:20 রাত • 1,379 বার পঠিত
মোদির শাসনামলে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে গত ৭ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় তাদের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সংসদে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এছাড়া চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত গত সাত বছরে এ সংখ্যা ৮ লাখ ৮১ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে ভারতের এ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫ জন বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্য়ে পাকিস্তানের ৭ হাজার ৭৮২ জন ও আফগানিস্তানের ৭৯৫ জন রয়েছেন। তিনি জানান, বর্তমানে ১ কোটিরও বেশি ভারতীয় বিদেশে বসবাস করছেন।