শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2022, 06:26 বিকাল • 272 বার পঠিত
মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

বেড়ে গেল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের পদমর্যাদা। তারা এখন থেকে  মন্ত্রীর পদমর্যাদা পাবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

এর সঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মেয়রদের নামের পাশে এ বিষয়ে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস।