শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছে নাসার রোভার পারসিভিয়ারেন্স

অনলাইন নিউজ পোর্টাল • 31 জুলাই 2020, 12:44 দুপুর • 858 বার পঠিত
মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছে নাসার রোভার পারসিভিয়ারেন্স

মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নতুন নজির গড়লো নাসা। বৃহষ্পতিবার পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছে রোভার ‘পারসিভিয়ারেন্স’। এটি ২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে বড় মিশন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৭ জুলাই নাসার মঙ্গল অভিযানের দিন ঠিক করা হয়েছিলো। তবে একাধিক কারণে পরবর্তীতে তা পিছিয়ে ৩০শে জুলাই করা হয়। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে অ্যাটলাস ভি-৫৪১ রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে পারসিভিয়ারেন্স।

জানা গেছে, মঙ্গলের মাটিতে পা রাখতে এক বছর সময় লাগবে পারসিভিয়ারেন্সের। এর আগে ২০১২ সালে মঙ্গলগ্রহ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে নাসার পাঠানো রোভার কিউরিওসিটি। মঙ্গলের গহ্বরে তল্লাশি চালিয়ে বেশ কিছু আশাপ্রদ তথ্য তুলে ধরে সেটি। পরবর্তী ধাপে মঙ্গলের নিরক্ষীয় অঞ্চলের খুঁটিনাটি তথ্য জানতে রোভার পারসিভিয়ারেন্সকে মঙ্গলে পাঠালো নাসা।

নাসার এই অত্যাধুনিক মঙ্গলযানের গুণাবলী-

অত্যাধুনিক রোভার পারসিভিয়ারেন্স নিয়ে চলতি মাসের ৭ তারিখ একটি অনুষ্ঠান করে নাসা। সেখানেই জানা যায় যে, ৭টি বিশেষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি থাকবে এতে। এছাড়াও ২৩ টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন থাকবে। চলমান রকেটের সঙ্গে যুক্ত পারসিভিয়ারেন্সের মাথায় পৃথকভাবে থাকবে একটি ড্রোন ক্যামেরাও। এই ক্যামেরায় তোলা ছবির মাধ্যমে নাসার গবেষকরা গ্রহের অজানা সব তথ্য পাবেন।