শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 15 ডিসেম্বর 2020, 01:43 দুপুর • 669 বার পঠিত
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঢাকার একটি অংশে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সোমবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো-মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার বিকেল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে ওই কোম্পানি।