শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2020, 10:08 রাত • 1,043 বার পঠিত
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

সোমবার (৩১ আগস্ট) তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া পূর্ব রামপুরার ভূঁইয়া গলির দুই ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।