শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 02 নভেম্বর 2020, 09:09 রাত • 1,134 বার পঠিত
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী ডিআরএস হতে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল ডিআরএস, দেলপাড়া, ভুঁইপুর ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।