শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার ক্ষমতার হাতছানি!

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 10:57 দুপুর • 591 বার পঠিত
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার ক্ষমতার হাতছানি!

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনে ফল ঘোষণা রোববার (০২ মে)। এরইমধ্যে, ফল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের বুথফেরত জরিপ। সেসব জরিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসেরই ক্ষমতায় আসার সম্ভাবনার কথা উঠে এসেছে। 

তবে অধিকাংশ জরিপেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও কেউই ২৯৪ আসনের বিধানসভায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছাতে পারেনি। অথচ, বিজেপি বা কংগ্রেস দুই দলই প্রথম থেকে দাবি করে আসছে যে, তারা ২০০ আসনের গণ্ডি পেরোবেই। ফলে ঠিকঠাক ফলাফল জানতে রোববার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে ভোট হয়েছে। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে। 

ইন্ডিয়া টুডের বুথফেরত জরিপে বলা হয়, বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬৪টি আসন। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন। বাম-কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা পেতে পারে সর্বোচ্চ ২টি আসন। এতে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি।