মলত্যাগ করার পর শুধু পানি ব্যবহার করলে সুন্নতের ছওয়াব পাওয়া যাবে
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 ডিসেম্বর 2022, 11:33 দুপুর
•
879 বার পঠিত
১৩৫২: প্রশ্ন
মলত্যাগ করার পর শুধু পানি ব্যবহার করলে সুন্নতের ছওয়াব পাওয়া যাবে কি? বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি।
উত্তর:
মলত্যাগের পর তিনটি ঢিলা ব্যবহার করা মুস্তাহাব। এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। তাই ঢিলা বা টিস্যু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার দ্বারা ঐ মুস্তাহাব আদায় হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; আলবাহরুর রায়েক ১/২৪১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ১/২৫; আদ্দুররুল মুখতার ১/৩৩৬