শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মক্কা কনফারেন্স: সৌদি মন্ত্রী মাওলানা আরশাদ মাদানীকে উপহার দিলেন

শরীফ উসমানী • 14 আগস্ট 2023, 12:50 দুপুর • 375 বার পঠিত
মক্কা কনফারেন্স: সৌদি মন্ত্রী মাওলানা আরশাদ মাদানীকে উপহার দিলেন

মক্কায় গতকাল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৮৫টি দেশের দেড় শতাধিক আলেম ও মুফতি অংশ নিয়েছেন ।

এই কনফারেন্সে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা আরশাদ মাদানী মজলিসে ভারতের কোটি কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করছেন।

গতকাল ১৩ আগস্ট সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের মুসলিমদের প্রধান সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফের সঙ্গে।

সাক্ষাৎকালে সৌদি সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে , ধর্মমন্ত্রীর সঙ্গে ইসলাম ও মুসলিমদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ভারতের মুসলিমদের প্রধান নেতা মাওলানা আরশাদ মাদানীকে বিশেষ উপহার প্রদান করেন সৌদি ধর্মমন্ত্রী।

এসময় অন্যান্য দেশের মুসলিম স্কলাররাও উপস্থিত ছিলেন। লেবাননের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল লতিফ দেরিয়ান, জেরুসালেমের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ হুসেইন, তুর্কি ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আলি ইবরাস, পাকিস্তানের আব্দুল কবির আজাদ প্রমুখ মুসলিম নেতারা উপস্থিত ছিলেন।

‘সারা বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠান, মুফতি, মাশায়েখ ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ তৈরি’ শীর্ষক এ সম্মেলন আয়োজন করা হয় ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে মধ্যপন্থা, সহাবস্থান জোরদার সর্বোপরি ঐক্য ও সংহতি ।