শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই সিরিয়ার পথে যাচ্ছে: জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 08:48 রাত • 1,140 বার পঠিত
মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই সিরিয়ার পথে যাচ্ছে: জাতিসংঘ

মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার পথে যাচ্ছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট এই সতর্কবার্তা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়া এবং বিশ্বের অন্যত্র ঘটে যাওয়া অতীতের মারাত্মক ভুলের পুনরাবৃত্তি মিয়ানমারে করতে দেয়া উচিত হবে না।

মিশেল বলেন, ২০১১ সালে সিরিয়ার যে পরিস্থিতি ছিল অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারে তার স্পষ্ট প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

তিনি বলেন, মিয়ানমারেও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করা হচ্ছে। নিজ দেশের নাগরিকদের ওপর রাষ্ট্রের অব্যাহত নৃশংস নিপীড়ন কিছু ব্যক্তিকে অস্ত্র হাতে তুলে নিতে প্ররোচিত করছে। পরবর্তীতে সারা দেশে দ্রুত সহিংসতা ছড়িয়ে পড়ছে।