শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

অনলাইন নিউজ পোর্টাল • 02 ফেব্রুয়ারি 2021, 10:39 দুপুর • 346 বার পঠিত
মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বাইডেন এ হুমকি দেন এবং দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

বেসামরিক নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় নিন্দা জানান বাইডেন এবং দেশটির নির্বাচিত নেতা অং সান সু চিকে আটকে রাখার বিষয়টি ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশটির উত্তরণের ওপর প্রত্যক্ষ আক্রমণ’ বলে মন্তব্য করেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।