শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে শিশু হত্যা বৃদ্ধি জাতিসংঘের উদ্বেগ

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2020, 03:24 দুপুর • 222 বার পঠিত
মিয়ানমারে শিশু হত্যা বৃদ্ধি জাতিসংঘের উদ্বেগ

মিয়ানমারে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থাগুলো।

জাতিসংঘের সংস্থাগুলো চলতি মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর হাতে দুজন শিশু নিহতের ঘটনায় ‘দুঃখ ও শোক’ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো এই ঘটনার ‘পূর্ণ, স্বচ্ছ এবং দ্রুত তদন্তের জন্য’ আহ্বান জানিয়েছে এবং শিশুদের ব্যবহার ও হত্যার জন্য যেই জড়িত থাকুক না কেন তাকে জবাবদিহি করতে হবে।

সংস্থাগুলো বিবৃতিতে বলেছে- “এই গুরুতর ঘটনাটি স্মরণ করিয়ে দেয় যে শিশুরা যখনই কোনো কার্যক্রমে সশস্ত্র বাহিনী এবং গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত থাকে তাদের সংগঠনের সময়কাল নির্বিশেষে তাদের হত্যা বা আহত হওয়ার ঝুঁকির মধ্যে রাখা হয়।”

বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় আমরা দুঃখিত ও শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

জাতিসংঘের সংস্থাগুলো বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বুধিডাং জনপদে ৫ অক্টোবর ঘটনাটি ঘটেছে -যেটা ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে সেনাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের হট স্পট হিসেবে চিহ্নিত।