মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলায় কমপক্ষে ১৪ পুলিশ সদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
10 এপ্রিল 2021, 05:31 বিকাল
•
831 বার পঠিত
মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। শনিবার ভোরের দিকে দেশটির জাতিগত বাহিনীর একটি জোট জান্তা সরকারের বিরোধিতা করে এই হামলা চালায়।
শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে ভোরবেলা একটি জোটের যোদ্ধারা আক্রমণ করে। যার মধ্যে আরাকান আর্মি, তাং জাতীয় মুক্তি সেনা এবং মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনা রয়েছে।
স্থানীয় নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্য একটি সংবাদে নিহতদের সংখ্যা ১৪ জন উল্লেখ করা হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।