শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের শীর্ষ দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 05:57 বিকাল • 226 বার পঠিত
মিয়ানমারের শীর্ষ দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। ওই দুই কর্মকর্তা হলেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মিন অং হ্লাইং এবং তার সহকারী সি উইন। 

যুক্তরাজ্য সশস্ত্র বাহিনী প্রধান হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে বলছে, তাতমাদোর প্রধান হিসাবে ২০১৭ ও ২০১৯ সালে রাখাইনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হ্লাইং। সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও সেনাবাহিনীর প্রধান হিসেবে সোয়ে উইনকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।

কমনওয়েলথ অফিসের নথিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বা তাতমাদো কর্তৃক রাখাইনে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞ ও মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তিনি দায়ী। নির্বিচার হত্যা, বাড়িঘরের পরিকল্পিত অগ্নিসংযোগ, গণহত্যা, নির্যাতন ও অন্যান্য পরিকল্পিত নির্যাতনও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ‘ভয়াবহ’ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

নিষেধাজ্ঞার আওতায় ২৫ জন রাশিয়ানের নামও রয়েছে, যারা আইনজীবী সের্গেই মিগনিতস্কির সঙ্গে খারাপ আচরণ এবং হত্যায় জড়িত ছিলেন। ওই আইনজীবী একদল রাশিয়ান কর ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির চিত্র প্রকাশ করেছিলেন। এছাড়া ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িত ২০ জন সৌদি নাগরিকের নামও রয়েছে।