শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইনদের বিরুদ্ধে আবারও ‘শুদ্ধি অভিযান’ শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2020, 08:10 রাত • 103 বার পঠিত
মিয়ানমারের রাখাইনদের বিরুদ্ধে আবারও ‘শুদ্ধি অভিযান’ শুরু

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ থেকে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে। স্থানীয় বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও দেশটির সেনাবাহিনী ‘শুদ্ধি অভিযান’ শুরুর পরিকল্পনা করছে শুনে বাড়িঘর ছাড়ে রাখাইনের বাসিন্দারা।

বুধবার (২৪ জুন) স্থানীয় গ্রামপ্রধানদের সতর্ক করে একটি চিঠি দেওয়া হয়। রাজ্য সরকারের মন্ত্রী চিঠির সত্যতা নিশ্চিত করেন। রাখাইনের রাথেডং শহরের প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে গ্রামপ্রধানদের কিয়াওকটান শহর ও আশপাশের গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটিতে অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে তিনি অবগত বলে জানান।

তবে কোন জায়গা থেকে এই অভিযান পরিচালনার নির্দেশনা এসেছে সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করেননি প্রশাসক। তবে রাখাইনের সীমান্ত কল্যাণ এবং নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বলেন, এটি তার নেতৃত্বাধীন সীমান্ত কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা। দেশটির সেনাবাহিনী যে তিনটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এটি তার একটি।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ; যা আরাকান নামেও পরিচিত। এই প্রদেশ অধিক স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে আসছে রাখাইন জাতিগত বৌদ্ধরা। চলতি বছরও রাখাইনে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত ও অনেক মানুষ মারা গেছেন।