শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ বাস্তচ্যুত

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 08:35 রাত • 618 বার পঠিত
মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ বাস্তচ্যুত

মিয়ানমারের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানায়।

জাতিসংঘের মিয়ানমার দফতর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাছবিচারহীন হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কায়াহ রাজ্যে এ দমনপীড়ন চালানো হয়।

সংস্থাটি আরও জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।

কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করছে।